ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

মঠবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫


মঠবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

পিরোজপুর: মঠবাড়িয়ার বহেরাতলা খাল থেকে নিখোঁজের দুই দিন পর হৃদয় (১৭) নামের এক অটো চালকের মরদেহ আজ সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড কবুতরখালী গ্রামের আলমগীর হোসেনের ছেলে৷

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতেও সে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেন। এ সময় অপর প্রান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তি এক ব্যক্তি ফোন রিসিভ করে অটোচালক হৃদয়ের পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ গত দুই দিনেও হৃদয়কে উদ্ধার করতে পারেনি৷

পরে বরিশালের র‌্যাব এর কাছে সহযোগিতা চেয়েছেন। আজ তার লাশ বস্তা ভর্তি অবস্থায় পাওয়া যায়। থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ইন্সপ্ক্টের (তদন্ত) মো. আব্দুল হালিম জানান, এলাকাবাসী বহেরাতলার খালে লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। দুই দিন আগে অটো চালক হৃদয় নিখোঁজ হয় তার পরিবার এসে শনাক্ত করে।এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১২:০২   ১৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ