ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলের কারাদণ্ড

কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলের কারাদণ্ড


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


কাউখালীতে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলের কারাদণ্ড

পিরোজপুর: কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। আটককৃত জেলেদের মধ্যে একজনকে ৭ দিনের ও বাকি চারজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ।

আটককৃতরা হলো উপজেলার বেকুটিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে মোহাম্মদ হাসান (২৫), একই গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ মাইনুল (৩২), পিরোজপুর সদর উপজেলার কেশরতা গ্রামের সোহরাব খানের ছেলে রাজু খান (২৫), একই এলাকার খলিল মুন্সির ছেলে মোহাম্মদ জাফর (৫০) ও রানিপুর গ্রামের মোসলেম আলী শেখের ছেলে আব্দুর রশিদ (৫৪) ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দিকে উপজেলার বেকুটিয়া ও জোলাগাতি সংলগ্ন কঁচা নদী থেকে ৫ হাজার মিটার সুতার জাল সহ ৫ জেলেকে আটক করা হয়। আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লার ভ্রাম্যমান আদালতে জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে ।
এ ব্যাপারে কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হবে। আমরা দিনরাত নিয়মিত অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময় মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। এছাড়া জনবল সংকটসহ বিভিন্ন বাহিনী থেকে সহযোগিতা কম পাচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:০৮   ১৫১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ