ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ২৬ জেলে আটক,জাল ও ২ মন ইলিশ জব্দ

কলাপাড়ায় ২৬ জেলে আটক,জাল ও ২ মন ইলিশ জব্দ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর ২০২৫


কলাপাড়ায় ২৬ জেলে আটক,জাল ও ২ মন ইলিশ জব্দ

পটুয়াখালী: আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মন ইলিশসহ ২৬ জেলে আটক করেছে উপজেলা প্রশাসন।

পটুয়াখালীর কলাপাড়ায় শুক্রবার (২৪ অক্টোবর) রাত এগারোটা থেকে শনিবার(২৫ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত উপেজলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ইউএনওর নির্দেশে আটককৃত প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক। এছাড়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৩৮   ৩৮৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ