ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন:মাসুদ সাঈদী

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন:মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন:মাসুদ সাঈদী

বরিশাল: পিরোজপুর-১ (পিরোজপুর সদর - নাজিরপুর ও জিয়ানগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন।

তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে।

এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী এক এমপি লুট করেছে এক হাজার সাতশো কোটি টাকা।

শনিবার (২৫ অক্টোবরবাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মাসুদ সাঈদী আরও বলেন, কিন্তু এখন সময় বদলেছে। ৫ই আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে — নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে।

এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।

মাসুদ সাঈদী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব।

এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:৩০   ১২৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ