ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে মাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

রাজারহাটে মাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


রাজারহাটে মাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

কুড়িগ্রাম: রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ৪১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এই কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।
উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুর রশিদ বাবুর সভাপতিত্বে এবং উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল কবির কাননের সঞ্চালনায় অনুষ্ঠিত কমিটি গঠন সভায় উপজেলা কমিটির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক গোলাম মোস্তফা,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক রুশো চৌধুরী,উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী,উপজেলা কমিটির যুগ্ন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল পাটোয়ারী,উপজেলা মাদক,দাদন ও দুর্নীতি কমিটির কোষাধ্যক্ষ ফরহাদ আলী,সহ-সাংগঠনিক ও এনসিপি নেতা রাশেদুল ইসলাম,অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম,উপজেলা ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব সাজাহান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমত আলীকে বিদ্যানন্দ ইউনিয়ন কমিটির আহবায়ক,বজলুর রশিদ,আব্দুস সালাম ও ফকরুল ইসলামকে যুগ্ন আহবায়ক এবং সুকদেব বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুর রশিদ বাবুকে সদস্য সচিব করে বিদ্যানন্দ ইউনিয়ন মাদক,দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫২:১৭   ১৭১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ