ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গাছ ভর্তি ট্রাকের চাপে ভেঙ্গে পড়লো ব্রীজ, চলাচলে দূর্ভোগ

গাছ ভর্তি ট্রাকের চাপে ভেঙ্গে পড়লো ব্রীজ, চলাচলে দূর্ভোগ


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


গাছ ভর্তি ট্রাকের চাপে ভেঙ্গে পড়লো ব্রীজ, চলাচলে দূর্ভোগ

বরিশাল: আগৈলঝাড়ায় স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে ব্রীজের ওপর গাছ উঠিয়ে ব্রীজ ভেঙ্গে ফেলেছে এক গাছ ব্যবসায়ী। ওই ব্রীজ ভেঙ্গে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুভোর্গ পোহাতে হচ্ছে। স্থানীয়রা এঘটনা উপজেলা প্রশাসনকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের উত্তর বারপাইকা (হাওলা) গ্রামে তিন শতাধিক পরিবারের সহস্রাধিক লোক চলাচলের জন্য ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৮বছর পূর্বে একটি আয়রন ব্রীজ নির্মাণ করা হয়েছিল। ওই ব্রীজ দিয়ে এলাকার লোকজন নিয়মিত যাতায়াত করত।

গত ২৩ অক্টোবর বিকেলে উপজেলার নগরবাড়ি গ্রামের আ.আজিজ খানের ছেলে গাছ ব্যবসায়ী লোকমান খান ওই ব্রীজ দিয়ে ট্রলিতে করে বড় আকারের গাছ পারাপারের সময় স্থানীয়রা বাধাঁ দেন। স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে ব্রীজ দিয়ে গাছসহ ট্রলি পারাপারের সময় ব্রীজটি মাঝখানে ঢালাই ভেঙ্গে ডেবে যায়।

ডেবে যাওয়া ব্রীজ দিয়ে স্থানীয় লোকজনের বর্তমানে চলাচলে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। পারাপারের সময় সবচেয়ে বেশী দুর্ভোগে পরতে হচ্ছে শিশু শিক্ষার্থী ও বয়স্ক লোকজনের। ভেঙ্গে যাওয়া ব্রীজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প কোন চলাচলের পথ না থাকায় জীবনের ঝুকি নিয়ে ওই ব্রীজ দিয়ে বাধ্য হয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় লিখিল হালদার জানান, আমরা নিষেধ করার পরেও গাছ ব্যবসায়ী লোকমান খান লোকজন নিয়ে জোরপূর্বক ব্রীজের উপর দিয়ে গাছ বোঝাই ট্রলি নিয়ে ব্রীজটি ভেঙ্গে ফেলেছে। বর্তমানে আমাদের চলাচলে দুর্ভোগ হচ্ছে।
এব্যাপারে গাছ ব্যবসায়ী লোকমান খান বলেন, গাছ পারাপারের সময় আমি ছিলাম না। আমার গাছ কাটার শ্রমিকরা এই কাজ করছে। আমি ওই ভাঙ্গা স্থানে চলাচলের জন্য সোমবার ব্যবস্থা করে দিবো।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবতী সাংবাদিকদের বলেন, আয়রন ব্রীজ ভেঙ্গে যাওয়ার ঘটনা আমি শুনেছি। সরেজমিন গিয়ে দেখে ওই স্থানে ব্রীজ নির্মানের ব্যবস্থা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৪৭   ৩৩২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ