ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বিএনপির সদস্যদের নবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

কাউখালীতে বিএনপির সদস্যদের নবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


কাউখালীতে বিএনপির সদস্যদের নবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পিরোজপুর: কাউখালীতে রবিবার (২৬ অক্টোবর) বেলা এগারোটায় উত্তর বাজার পুরাতন হাসপাতাল চত্বর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলা শাখার আয়োজনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউখালী উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এছাড়া বক্তব্য রাখেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র ৩১ দফা দাবি সহ বিএনপির আদর্শ সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এবং দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে সবার একযোগে কাজ করতে হবে। বক্তার আরো বলেন, জনগণের বিপদে আপদে সব সময় পাশে থাকতে হবে। কারো ব্যক্তিগত আচরণের কারণে দলের কোন ক্ষতি না হয় সেদিকে সবাই সতর্ক থাকবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:০৯   ৪৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ