ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ফরিদপুর: বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যার মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২)কে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। নিহত ঝর্ণা দাস (২১) একই এলাকার। তাদের দুই বছর দশ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০ অক্টোবর ভোরে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় নিজের ভাড়াবাসায় সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করে। চার বছর আগে ফরিদপুর শহরের বঙ্গেশ্বরদী এলাকায় তাদের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে বাইরে গেলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পরবর্তীতে সকালে ঝর্ণার মা বাড়ি ফিরে মেয়েকে মেঝেতে চিৎ হয়ে পড়ে থাকতে দেখে বুকের ওপর বালিশ পাওয়া যায়। কোনো সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন, মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠায়। নিহতের মা শেফালী রানী মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে গ্রেফতারে র‌্যাব-১০-এর সহযোগিতা চায়। এরপর র‌্যাব-১০ এবং র‌্যাব-৬ যৌথ অভিযানে ২৬ অক্টোবর সকাল ৭:১৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় সৌরভকে গ্রেফতার করা হয়। পরে তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রবিবার দুপুর ১২ টায় র‍্যাবের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, “নারী নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে র‌্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৫:১২   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ