ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে ব়্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

নাসিরনগরে ব়্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


নাসিরনগরে ব়্যাবের অভিযানে ৪০কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়ীয়া: ব়্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (ব়্যাব)২৫ অক্টোবর ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগরে অভিযান চালিয়ে উপজেলা সদর হতে ৪০ কেজি গাঁজা সহ ৩ গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার ২৫ অক্টোবর দুপুরে ব়্যাব-০৯,সিপিসি-১(ব্রাহ্মণবাড়িয়া)এবং সিপিসি-৩(শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ)এর ১টি যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন গোপন সুত্রে জানতে পারেন যে,হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় ব্যাক্তি ১টি সাদা রংয়ের নোয়াহ মাইক্রোবাস ও ১টি নীল-হলুদ রংয়ের পিকআপে করে বিপুল পরিমান মাদকদ্রব্য পরিবহন করে রতনপুর-ফান্দাউক-নাসিরনগর সড়ক দিয়ে নাসিরনগরের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে মাধবপুর টু নাসিরনগর রোডের আনন্দপুর নামক স্থানে চেকপোষ্ট পরিচালনা করার সময় বেলা আনুমানিক ২.৪৫ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তি তাদের ব্যাবহৃত নোয়াহ গাড়ি ও পিকআপ রাস্তায় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ব়্যার সদস্যরা পিছু ধাওয়া করে  ৩ ব্যাক্তিকে পাকরাও করে।

ব়্যাবের নিকট আটক ব্যাক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়,তাদের হেফাজতে মাইক্রোবাসে ও পিকআপে গাঁজা রয়েছে।তাৎক্ষনিক ভাবে এলাকাবাসীর উপস্থিতিতে আটককৃতদের সাথে নিয়ে গাড়ি থেকে ৪০ কিজি গাঁজা উদ্বার করা হয়।গ্রেফতারকৃত ৩ জনই হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা ।

আটককৃতরা হচ্ছেন, গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আরজু মিয়ার ছেলে মো: সাজিদ মিয়া(২৩),দেওয়ারগাছ ইউনিয়নের বড়বাড়ি গ্রামের জিল্লুর হকের ছেলে স্বপন মিয়া (৩২) এবং চুনারুঘাট পৌরসভার আতুনন্ডা গ্রামের লুতু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৭)।

ব়্যাব-৯ সিলেট এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন,২০১৮ খ্রি: এর সংস্লিষ্ট ধারায় মামলা দায়ের পুর্বক জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ব্যাক্তিদের ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরো জানান, মাদকের বিরুদ্বে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ব়্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৯:২০   ৪১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ