ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে রাতে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য ওসির নির্দেশনা

কাউখালীতে রাতে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য ওসির নির্দেশনা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


কাউখালীতে রাতে ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য ওসির নির্দেশনা

পিরোজপুর: কাউখালীতে উত্তর বাজারে সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাত্রিকালীন ব্যবসায়ীদের নিরাপত্তা থাকার জন্য ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরে পরামর্শ দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আপনারা দোকানের সামনে ও পিছনে বৈদ্যুতিক বাল্ব রাত্রিকালীন জ্বালিয়ে রাখবেন।

এতে করে চোরসহ দুষ্ট প্রকৃতির লোকজন দোকানে সামনে ঘোরাঘুরি করবে না। আপনার নিরাপত্তার জন্য আপনি আপনার দোকানের সামনে রাত্রে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখবেন।

ওসি মোঃ সোলায়মান সাংবাদিকদের জানান, রাত্রিকালীন বৈদ্যুতিক বাল্ব সকল ব্যবসায়ী যদি দোকানের সামনে জ্বালিয়ে রাখে তাহলে চুরি হবে না। এবং কোন ব্যবসায়ী যদি সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এ সময় উত্তর বাজার ব্যবসায়ী সমিতি সভাপতি রেজাউল করিম রতন খান বলেন, পুলিশ কর্মকর্তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা অধিকাংশ ব্যবসায়ীরা রাত্রিকালীন দোকানের সামনে বৈদ্যুতিক বাল জ্বালিয়ে রাখি। যে সকল ব্যবসায়ীরা দোকানের সামনে রাতে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখে না তারা এখন থেকে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪১:৩৪   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ