ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » সমাজ পরিবর্তনে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মাহবুব হাসান ইলিয়াস

সমাজ পরিবর্তনে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মাহবুব হাসান ইলিয়াস


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


সমাজ পরিবর্তনে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মাহবুব হাসান ইলিয়াস

নেত্রকোনা: বেকারত্ব কমানো এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মো. মাহবুব হাসান ইলিয়াস। তিনি প্রতিষ্ঠা করেছেন “নিউ-রাইজ সাসটেইন ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম” নামে একটি প্রতিষ্ঠান, যা ইতোমধ্যে আরজেএসসি (RJSC) থেকে অনুমোদন পেয়ে সরকার স্বীকৃত কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নেত্রকোনার কলমাকান্দা ছাড়াও ছয়টি উপজেলায় মোট আটটি শাখা রয়েছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যারা অল্প আয়ের কারণে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছেন, তাদের সহায়তায় সহজ কিস্তিতে দেওয়া হচ্ছে মোবাইল, ফার্নিচার, গৃহস্থালি ও প্রযুক্তিপণ্য। ফলে আর্থিক চাপ ছাড়াই তারা আধুনিক জীবনের সুবিধা গ্রহণ করতে পারছেন।

এছাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করছে সমাজসেবামূলক নানা কার্যক্রম। এর মধ্যে রয়েছে “আলোর মঞ্চ” নামের একটি বিদ্যালয়, যেখানে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. মাহবুব হাসান ইলিয়াস বলেন, “আমি শুধু ব্যবসার জন্য এই প্রতিষ্ঠান তৈরি করিনি। আমার মূল লক্ষ্য হলো—সাধারণ মানুষ যেন সম্মানের সঙ্গে তাদের প্রয়োজন মেটাতে পারেন।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠান নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জন্য এমন সুযোগ তৈরি করছে, যাতে তারা সহজ শর্তে প্রয়োজনীয় পণ্য ব্যবহার করতে পারেন।”

তিনি জানান, বর্তমানে কোম্পানিটি বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এতে তরুণরা স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন।

তরুণ উদ্যোক্তা মাহবুব হাসান ইলিয়াসের বিশ্বাস—তরুণদের উদ্যোগই পারে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিতে। তার ভাষায়, “যদি আমরা নিজেরা উদ্যোগ না নিই, তবে পরিবর্তন কখনো আসবে না। তাই তরুণদের মেধা, সাহস ও সৃজনশীলতা দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২০   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ