ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র রুপে গঠনের জন্য যুবদলকে আত্মনিয়োগ করতে হবে:মেজর হাফিজ

বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র রুপে গঠনের জন্য যুবদলকে আত্মনিয়োগ করতে হবে:মেজর হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র রুপে গঠনের জন্য যুবদলকে আত্মনিয়োগ করতে হবে:মেজর হাফিজ

ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রুপে গঠন করার জন্য যুবদলকে আত্মনিয়োগ করতে হবে। যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি, অপকর্ম যেন আমাদেরকে স্পর্শ না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায় মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৬   ৩১৩ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ