ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূর নাক বিচ্ছিন্ন

পিরোজপুর: নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধুর নাক বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় হামলায় ওই নারী সহ পুত্র নাঈম খান (২৬), পুত্রবধু ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত ওই নারীর পুত্রবধু প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশ্যে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই কন্যাদের নিয়ে ওই দিন সকালে পূর্ব থেকে ওৎ পেতে থেকে উপর্যপরি হামলা চালায়।

এ সময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের উপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবী তাদের উপর হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেহ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে তাকে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুশি পাঠানো হয়েছিলো। মামলা দিলে মামলা নেয়া হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৩:৪০   ৩৭২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ