ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলেদের বিকল্প কর্মসংস্থানের বরাদ্দের গরু জবাই করে বিক্রি

জেলেদের বিকল্প কর্মসংস্থানের বরাদ্দের গরু জবাই করে বিক্রি


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


জেলেদের বিকল্প কর্মসংস্থানের বরাদ্দের গরু জবাই করে বিক্রি

বরিশাল: আগৈলঝাড়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা মৎস্য অফিস থেকে জেলেদের মাঝে গরু বিতরন করা হয়। সরকারী নির্দেশ অমান্য করে সেই গরু আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের এক জেলে বিক্রি করে দিয়েছে। এমনকি তার বসত ঘরের সামনে বসে ওই গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে ওই জেলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য উপজেলা মৎস্য অফিস থেকে চলতি বছরের ১৭ জুন ৯৫ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলার আহুতি বাটরা গ্রামের রহমালী মোল্লার ছেলে মৎস্য অফিসের ১০০৬০২০০৭৯০০০২৮৮ নং কার্ডধারী জেলে আব্দুর রব মোল্লা একটি বকনা বাছুর গ্রহন করে।

ওই বকনা বাছুর মৎস্য অফিসকে না জানিয়ে সরকারী নির্দেশ অমান্য করে গরু পাওয়ার পাঁচ মাস না যেতেই ২৫ অক্টোবর সকালে জেলে আব্দুর রব মোল্লা নিজ বসত ঘরের সামনে ওই গরু জবাই করে বিক্রি করে। এঘটনা জানতে পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক গতকাল সোমবার সকালে ঘটনাস্থন পরিদর্শন করেন।
এ ব্যাপারে অভিযুক্ত জেলে আব্দুর রব মোল্লা মৎস্য অফিসের দেওয়া গরু পাশ্ববর্তী বাড়ির চাঁন মিয়া মোল্লার ছেলে শহিদ মোল্লার কাছে বিক্রির কথা স্বীকার করে বলেন, শহীদ মোল্লা আমার বসত ঘরের সামনে বসে ওই গরু জবাই করে ভাগা দিয়ে বিক্রি করেছে।
এব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক সাংবাদিকদের বলেন, আমাদের দপ্তরের দেওয়া গরু বিক্রি করা দন্ডনীয় অপরাধ। কেউ বিক্রি করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১২:৫০   ১৮৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ