ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল: পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যানথ্রাক্সে আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী রাজা মিয়া (৩৫) পিরোজপুর সদর উপজেলার হরিনা গাজীপুরের রুস্তম আলীর ছেলে। তিনি পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার রয়েল বেঙ্গল মার্কেটে মাংস বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজা মিয়ার নির্দেশে রাতে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুটি গোপনে জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন। গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে জানান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত করে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওলিউল্লাহ বলেন, রাজা মিয়া আমার সঙ্গে যোগাযোগ করলে আমি গিয়ে গর্ভবতী গরুটির প্রসব করাই। মৃত বাছুর প্রসবের পর দেখি মা গরুর একটি পা সম্পূর্ণ পচে গেছে। এটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল এবং কোনোভাবেই এই মাংস মানুষের খাদ্য হিসেবে উপযুক্ত না।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় মাংস কেনাবেচায় সবাইকে সতর্ক থাকতে হবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪১   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ