ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বর্জ্য ব্যবস্থাপনার নির্মানাধীন কাজে ফাটল

ভূঞাপুরে বর্জ্য ব্যবস্থাপনার নির্মানাধীন কাজে ফাটল


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ভূঞাপুরে বর্জ্য ব্যবস্থাপনার নির্মানাধীন কাজে ফাটল

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা জন স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি টাকার নির্মানাধীন একটি প্রকল্পে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বামনহাটা গ্রামে নির্মাণাধীন ফিকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য ব্যবস্থাপনার এই প্রকল্পটির নির্মান কাজ চলমান রয়েছে। ১ কোটি ৬৮ লক্ষ ১ হাজার ৬৮০ টাকায় ২০২৩-২০২৪ অর্থ বছরে শুরু হয়। নির্মাণ কাজও শেষ পর্যায়ে। এরই মধ্যে কাজের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে উপর পর্যন্ত কমপক্ষে চার জায়গায় ফাটল দেখা দিয়েছে।

স্হানীয় সামসুল বলেন, ফাটলগুলো নিজে দেখেছি। এই প্রকল্পটির ব্যবহার করা শুরু হলে হাউজে দেয়ালগুলো ধ্বসে যেতে পারে। খোকন বলেন, নির্মাণকালেই ফাটলের সৃষ্টি হয়েছে - এটা দুঃখজনক।
বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের নিকট জানকে চাইলে, তিনি কোনো প্রশ্নের উত্তর দিবেন না বলে সাফ জানিয়ে দেন। শুধু তাই নয় তিনি প্রতিবেদকের সাথে অসৌজন্য মূলক আচরণ করেন।

পৌর প্রশাসক এবং সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হাসান বলেন, প্রকল্পটি আমার নিকট হস্তান্তর করবে, তখন আমি দেখে নেয়ার কথা । আগেই যখন ইনফরমেশন পেয়ে গেলাম, তখন সরেজমিনে দেখবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৫৪   ৩০২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ