ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রাজনৈতিক নেতারা যেন ঘাট দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন:নৌ-উপদেষ্টা

রাজনৈতিক নেতারা যেন ঘাট দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন:নৌ-উপদেষ্টা


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


রাজনৈতিক নেতারা যেন ঘাট দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন:নৌ-উপদেষ্টা

নোয়াখালী: আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তারা যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। আপনারা সকলে তা প্রতিহত করবেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নলচিরা ঘাট পরিদর্শনে এসে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নৌ-উপদেষ্টা বলেন, এর আগে আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই। আমরা এখানে আসতে পারি নাই, কাজ করতে পারি নাই। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে কেন এত বছর লাগলো। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তবর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। আপনারা নেতা সিলেক্ট করবেন সে এসে ঘাট দখল করবে।

তার আগেও এভাবে ঘাট দখল করে রাখা হয়েছিল। এটা মানুষের সম্পদ সরকারের সম্পদ। এটাকে আপনারা দেখে শুনে রাখতে হবে। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতার যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে তারা যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ষোল সতরো বছরের পুণরাবৃত্তি যেন আর না ঘটে। আপনারা সকলে তা প্রতিহত করবেন।
এ সময় তিনি আরো বলেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যন ঘাটে রুটে শীঘ্রই ফেরী চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি চাই আমি থাকতেই এ ফেরী যেন উদ্বোধন করতে পারি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিওটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার জাহেদুল আলম, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন যতন সহ স্থানীয় শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এর আগে নৌ পরিবহন উপদেষ্টা স্পীডবোট যোগে নলচিরা ঘাটে পৌঁছালে এনসিপির নেতাকর্মীরা স্বাগত জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:০৬   ১৪৪ বার পঠিত  |   







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ