ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ভোলা: লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা ও উপস্থিতি পুরষ্কার এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ লা নভেম্বর ) সকালে ইসলামিক মডেল মাদ্রাসার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা পারিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে, লালমোহন মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আজিমউদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম।এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হয়, তবে ওই সন্তানের অবশ্যই ভালো শিক্ষিত ও মেধাবী হবে।
তিনি আরো বলেন, আপনারা সন্তানদেরকে বেশী চাপ প্রয়োগ করবেন না। আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে, পড়তে পারে কিনা সেদিকে খেয়াল করা, তাদেরকে মোটিভেশন দিবেন, আপনি যদি তার ব্রেনকে বুঝিয়ে দিতে পারেন তাহলে সে তার স্বপ্ন পূরণ না করে আর ঘুমাবে না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আ: মালেক। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মনিরুল ইসলাম মিঠু, অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল্লাহ, এম এ হাসান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার সরকারি পরিচালক মাওলানা মোঃ লোকমান হোসেন ও রিয়াজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতি পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৭:৫৫   ১৪২ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ