ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৭১ এর দানবদের থেকে সাবধান,দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিন:আনিসুর রহমান

৭১ এর দানবদের থেকে সাবধান,দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিন:আনিসুর রহমান


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


৭১ এর দানবদের থেকে সাবধান,দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিন:আনিসুর রহমান

পটুয়াখালী:  সাবেক ছাএনেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, যারা ‘৭১সালে বাংলাদেশ নামক রাষ্ট্রপ্রতিষ্ঠার বিপক্ষে ছিল তারা আবার বাংলাদেশে নির্বাচিত হওয়ার দু:স্বপ্ন দেখছে। ‘৭১এর গণহত্যা ও গণধর্ষনের পাকিস্তানী সহযোগীদের আর ভোট চাইতে দেয়া যাবে না। এই দানবদের থেকে সাবধান! দেশ রক্ষায় ধানের শীষে ভোট দিতে হবে।তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফাই হলো জাতির মুক্তির সনদ।

আনিসুর রহমান আনিস ৩১ অক্টোবর রাতে বাউফলের বটকাজল মাঝি বাড়িতে “রাষ্ট্র মেরামতের ৩১ দফা শীর্ষক” এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সুনীল সাধুর সভাপতিত্বে ও পটুয়াখালী জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মো: জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় নেতা মো: মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা ইন্জিনিয়ার মাহবুব হোসেন, পটুয়াখালী জেলা যুগ্ম আহবায়ক মো:জহিরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওমালা বিএনপি নেতা খলিলুর রহমান, ওলামা দলের নওমালা ইউনিয়ন যুগ্ম আহবায়ক ইউনুস খান, মাস্টার অমূল্য সিকদার,জিয়া গবেষণা পরিষদ নেতা মো: জাফর খান,যুবদল নেতা জহিরুল ইসলাম, সিয়ামূল ইসলাম সুজন মৃধা, ছাএদল নেতা ইমন হাং, সিফাত খান, জেলা ছাএদল নেতা রোমান সিকদার প্রমুখ।

এর আগে বিকেল সাড়ে ৪ টায় আদাবাড়িয়া ইউনিয়নের হাতেম মৃধা বাড়ী দরজায় এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনিসুর রহমান আনিস। পরে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:২২   ২০১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ