ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সী-ট্রাক চালু

হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সী-ট্রাক চালু


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


হাতিয়ায় নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সী-ট্রাক চালু

নোয়াখালী: হাতিয়ায় সাধারণ মানুষের নদী পারাপারের সুবিধার্থে নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন করে যুক্ত হয়েছে আরো একটি সি-ট্রাক ‘এস.টি সাঙ্গু’। শনিবার (১ নভেম্বর ) সকালে আনুষ্ঠানিকভাবে এ সি-ট্রাকটি যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করে। এর আগে  বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে এ সি-ট্রাকটি উদ্বোধন করা হয়।

নতুন সি-ট্রাকটি চালুর ফলে হাতিয়া মূল ভূখণ্ড ও চেয়ারম্যানঘাট রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
সি-ট্রাক কর্তৃপক্ষ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম ট্রিপে নলচিরা ঘাট থেকে সকাল ৯:০০টায় ছাড়বে এবং চেয়ারম্যানঘাট থেকে সকাল ১০:৪৫টায় যাত্রা শুরু করবে। দ্বিতীয় ট্রিপে নলচিরা ঘাট থেকে দুপুর ১২:৩০টায় ছাড়বে এবং চেয়ারম্যান ঘাট থেকে বিকেল ৩:৩০টায় ছেড়ে যাবে। তবে দ্বিতীয় ট্রিপ যাত্রীর উপর নির্ভর করবে।
সি-ট্রাক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মুমিন উল্লাহ রাসেল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার সোহেল, বিএনপি নেতা অলি উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন যাত্রীরা।
উপস্থিত বক্তারা বলেন, নতুন এই সি-ট্রাকটি চালুর মাধ্যমে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান রুটে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। একই সঙ্গে দ্বীপবাসীর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৬:০৯   ২৪৩ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ