ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

হাতিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


হাতিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

নোয়াখালী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় ৫৪তম সমবায় দিবস উদযাপিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে (সরেজমিন তদন্তকারী) জেলা সমবায় কর্মকর্তা এস. এম জাকারিয়া রিজভীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা প্রকৌশলী মো: সাজ্জাদুল ইসলাম,হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমল হুদা, হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদে আহবায়ক খন্দকার আবুল কালাম।

এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী আব্দুর রহিম, হাতিয়া দ্বীপ নিউ মার্কেট সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ওছখালী বাজার ব্যাবসায়িক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,নদীভাঙ্গা পূর্ণভাসন কমিটির সভাপতি আবুল কাশেম এবং বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হতে পারে এবং সামাজিক ঐক্য সুদৃঢ় হয়। বক্তারা আরও জানান, সুষ্ঠু নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে।
আলোচনা সভা শেষে সফল সমবায় সমিতি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সমবায় সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫৬   ৫২০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ