ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন দেবীরচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

লালমোহন দেবীরচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


 লালমোহন দেবীরচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ
ভোলা: খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির আওতায় ভোলার লালমোহন উপজেলার দেবীর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ডিলার মো. লোকমান হেসেন কার্ডধারীদের এ চাল বিতরণ করেন। প্রতিকেজি চাল ১৫ টাকা দরে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ডিলার মো. লোকমান হোসেন বলেন, আমাদের নেতা মেজর অব. হাফিজ উদ্দিনের নির্দেশে এখানে একদম স্বচ্ছ ও সুন্দর ভাবে প্রত্যেক কার্ডধারীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি চাল নিচ্ছে। কোন রকম বাড়তি টাকা বা কম চাল বিতরণ করা হচ্ছে না। বিএনপি ও মেজর হাফিজের বদনাম হয় এরকম কোনো কাজ আমরা করবো না এবং কাউকে করতে দিব না।
চাল নিতে আসা কার্ডধারী আমেনা বেগম, রাশু বিবি, মিনারা, মোতালেবসহ আরো অনেকে বলেন, গত সরকারের আমলে আমরা ঠিকমতো চাল পেতাম না। তখন বেশি টাকা রাখতো এবং চাল কম দিতো। লোকমান হোসেন ডিলার হওয়ার পর আমাদের বেশি টাকা দেয়া লাগে না এবং চালও কম দেয়া হয়না। এতে এখন আমরা খুব খুশি।
এসময় বদরপুর ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি আলী আকবর মেলকার, বদরপুর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, শ্রমিকদল নেতা বশির উল্যাহ, আবুবকর সিদ্দিক, জামাল মাঝি, ৪নং ওয়ার্ডের নুরুল ইসলাম, কামাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল, শ্রমিকদল নেতা আরিফ, বাবলু জমাদার ও যুবদল কর্মী নুরুল আলমসহ অরো অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৫০   ১৩৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ