ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নারী কৃষক দলের দিনব্যাপী হোম লেভেল প্রশিক্ষণ

কাউখালীতে নারী কৃষক দলের দিনব্যাপী হোম লেভেল প্রশিক্ষণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


কাউখালীতে নারী কৃষক দলের দিনব্যাপী হোম লেভেল প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালীতে বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে ২০২৫/২৬ অর্থ বছরে রবি মৌসুমে এসএসিপি প্রজেক্ট এর আওতায় নারী কৃষক দলের দিনব্যাপী লেভেল প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি অধিদপ্তর বরিশাল অঞ্চলের এসএসিপির প্রজেক্ট অফিসার মোঃ রিফাত সিকদার।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। প্রশিক্ষণে উপজেলার ৪০ জন মহিলা কৃষকরা অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, আমরা এসএসিপি প্রকল্পের আওতায় মহিলা কৃষকদের এই হোম লেভেল প্রশিক্ষণে তাদের বিভিন্ন খাদ্য যেমন বিভিন্ন ফল ও সবজীর প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন কৌশল শেখাচ্ছি যাতে তারা পরিবারের প্রয়োজন মিটিয়ে সেটা বিক্রি করেও সাবলম্বি হতে পারে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, নারীদের অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী করার লক্ষ্যে আমাদের এই ট্রেনিং গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:০৩   ১৮৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ