ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে ৬গ্রুপে পৃথক পৃথক যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফুলপুরে ৬গ্রুপে পৃথক পৃথক যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


 ফুলপুরে ৬গ্রুপে পৃথক পৃথক যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ময়মনসিংহ: ফুলপুর উপজেলায় কয়েক গ্রুপে বিভক্ত হয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মীরা।

ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খান সাংগঠনিক সম্পাদক খালেদ মোশারফ সোহাগের নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশ করে উপজেলা ও পৌর যুবদল।

একি দিনে উপজেলা ও পৌর যুবদলের একাংশের নেতাকর্মীরা ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা যুবদল নেতা মোঃ শাহজাহান সিরাজের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা করে।

অপর দিকে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদল নেতা একেএম আরিফুল হক ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ ওয়াহেদুজ্জামান মিঠুনের নেতৃত্বে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদলের একাংশের নেতাকর্মীরা।

অন্যদিকে সাবেক ছাত্রনেতা উপজেলা যুবদলের পদপ্রত্যাশী একেএম রাজিবুল হক রাজীবের একক নেতৃত্বে বর্ণিল শোভাযাত্রা করে।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোঃ শাহজাহান ওরফে নার্সারি শাহজাহান উপজেলা যুবদলের পদপ্রত্যাশী হিসেবে পৃথক শোভাযাত্রা করে নিজের সামর্থের সরব জানান দেন,

ফুলপুর পৌর যুবদলের নেতাকর্মীরাও কয়েক ভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে এক অংশের নেতৃত্ব ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য,ও উপজেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান এরশাদ,এমডি সুমন ও রিয়াদ মোঃ ইমন তাদের নেতৃত্বে শোভাযাত্রা করে পৌর যুবদলের একাংশের নেতাকর্মীরা।

অন্যদিকে গোলাম সারোয়ার,ও স্বাধীন আহামেদ নামের পৌর যুবদলের দুই পদপ্রত্যাশী যুবনেতা পৃথক শোভাযাত্রা করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।

এর আগে ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করে যুবদলের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাবেক সহ সাধারণ সম্পাদক, ময়মনসিংহ -২আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সুজাউদ্দৌলা সুজা,তার শোভাযাত্রায় মুখ্য ভূমিকায় ছিলেন,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক একেএম মোজ্জাম্মেল হক রয়েল,

এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ নভেম্বর নিজের বলয়ের নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা করার কথা রয়েছে, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক উপজেলা যুবদলের পদপ্রত্যাশী এবিএম আরিফুল ইসলাম আরিফের।

দলীয় বিভক্তি থাকা সত্ত্বেও উপজেলা ও পৌর যুবদলের পদপ্রত্যাশীরা উভয় পক্ষের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।র‌্যালি জুড়ে সাধারণ কর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ,র‌্যালিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন সহকারে অংশ নেন।স্লোগানে মুখর ছিল ফুলপুরের রাজপথ।উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৫৫   ৩৫৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ