ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » তালতলীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক শিক্ষার্থীর মৃত্যু

তালতলীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক শিক্ষার্থীর মৃত্যু


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


তালতলীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক শিক্ষার্থীর মৃত্যু

বরগুনা: তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে ইমরান (৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত শিশু ইমরান একই এলাকার সোহেল ফকিরের ছেলে। সে হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমরান তার মা রিপা বেগমের সঙ্গে ছাগলের জন্য ঘাস কাটতে ধানক্ষেতে যায়। ওই সময়ে স্থানীয় প্রতিবেশী আবু সালেহ তার ধানক্ষেতে ইঁদুর নিধনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ফাঁদের আশেপাশে কোন সতর্কবার্তা বা চিহ্ন না থাকায় শিক্ষার্থী ইমরান অসাবধানতা বশতঃ ওই তাড়ে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছে। স্থানীয়দের দাবি, কৃষিজমিতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার মারাত্মক অপরাধ। এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি প্রয়োজন।
নিহত শিশুর মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বুঝতেই পারিনি সেখানে বিদ্যুৎ ছিল। মুহূর্তেই আমার ছেলেটা চোঁখের সামনে মারা গেল। আমি এর বিচার চাই
তালতলী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. ইমরান শেখ জানান, কৃষি জমিতে মসজিদের সংযোগ ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪১:২৩   ১৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ