ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে বিএনপি অফিসে হামলার অভিযোগ,নেতাকর্মীদের বিক্ষোভ

মধ্যনগরে বিএনপি অফিসে হামলার অভিযোগ,নেতাকর্মীদের বিক্ষোভ


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


মধ্যনগরে বিএনপি অফিসে হামলার অভিযোগ,নেতাকর্মীদের বিক্ষোভ

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে ভাঙচুর, সাধারণ কর্মীদের ওপর হামলা ও দোকান লুটপাটের ঘটনার প্রতিবাদে তীব্র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে মধ্যনগর সদর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গোড়াডোবা বিল সংক্রান্ত একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারের নির্দেশে ৬নং ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন সাধারণ কর্মী আহত হন এবং কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে।

এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন — রাজিব মিয়া (পিতা: মোতালিব), কাসেম মিয়া (পিতা: বানু হোসেন) এবং ইদ্রিস মিয়া (পিতা: মৃত আবু চান)। আহতরা বর্তমানে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা রাজিবের দোকান ও জাহাঙ্গীরের আড়তে ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার নির্দেশেই আমাদের ওয়ার্ড অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড বিএনপির সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি ধ্বংস করছে।

বক্তারা আরও বলেন, যারা কর্মীদের ওপর হামলা চালিয়েছে ও অফিস ভেঙেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের পথে কোনো বাধা সহ্য করা হবে না।”

সমাবেশে বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, পরেশ সরকার, জাহাঙ্গীর মিয়া ও মজিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মোশাহিদ তালুকদার ব্যক্তিগত স্বার্থে দলের ভেতরে বিভাজন তৈরি করে সংগঠনের ক্ষতি করছেন। তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক তদন্ত হওয়া প্রয়োজন।

বিক্ষোভে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদারকে বহিষ্কারের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪৫   ২১৮ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ