ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী-২আসন: টেনশনে বিএনপি, জামায়াতের আসন ভাগিয়ে নিতে মরিয়া এনসিপি

পটুয়াখালী-২আসন: টেনশনে বিএনপি, জামায়াতের আসন ভাগিয়ে নিতে মরিয়া এনসিপি


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


পটুয়াখালী-২আসন: টেনশনে বিএনপি, জামায়াতের আসন ভাগিয়ে নিতে মরিয়া এনসিপি

পটুয়াখালী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার আগেই বিভিন্ন দলের পথসভা,উঠান বৈঠক,লিফলেট বিতরণ, পোষ্টার, ব্যানার ফেষ্টুনে সরগরম হয়ে উঠেছে পটুয়াখালী -২ বাউফল আসনের রাজনৈতিক মাঠ। এখানে বিএনপির তিনটি গ্রুপের নেতাকর্মীরা দলীয় মনোনয়ন নিয়ে আছেন টেনশনে ।

এদিকে জামায়াতের একক প্রার্থী ঘোষণায় জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী মাঠ গোছাচ্ছেন। অপর দিকে জোটের কাছ থেকে এনসিপি এ আসনটিতে জোটের প্রার্থী হিসাবে ভাগিয়ে নিতে চাইছেন। প্রচার-প্রচারণা,মিছিল, মিটিং -শোডাউনে পিছিয়ে নেই ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে রঙিণ,পোষ্টার,ব্যাণার । বগা লঞ্চঘাট থেকে কালাইয়া বাজার পর্যন্ত প্রায় ১৫টি স্থানে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের তোরণ । এ যেন তোরণের শহরে পরিণত হয়েছে বাউফল ।

দলীয় সুত্রে জানায়, বর্তমানে এ আসনটির বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলীয় মনোনয়ন নিয়ে মহা টেনশনে রয়েছে। এরই মধ্যে গণসংযোগ,পথসভা,লিফলেট বিতরণ, কর্মী সমাবেশ ও শোডাউন করছেন কেন্দ্রীয় বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার, জিয়াউর রহমানের লাশ শনাক্তকারী প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু, কৃষকদল নেতা একেএম মিজানুর রহমান লিটু ও কেন্দ্রীয় জিয়গিবেষণা পরষিদের সভাপতি আনিসুর রহমান আনিস।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসব মনোনয়ন প্রত্যাাশীরা সবাই বিএনপির দলীয় মনোনয়ন চাইছেন।কিন্তু বিএনপি থেকে কে মনোনয়ন পাবেন আর কাকে মনোনয়ন দেওয়া হবে এসব নিয়ে তৃণমুলের নেতাকর্মীদের মধ্যে চলছে তুমুল বিতর্ক । পৌরশহর কিংবা গ্রামের হাট -বাজারের চায়ের দোকান আর হাট বাজারে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন নিয়েই চলছে আলোচনা।

এতে উঠে আসছে প্রত্যেক নেতার অনুসারীরা মনে করছেন আসন্ন নির্বাচনে তাদের নেতাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে দিন –রাত চায়ের টেবিলে সময় কাটাচ্ছেন । তবে বিএনপির একাধিক তৃণমূলের ভাষ্য , আসন্ন নির্বাচনে জাতীয় নির্বাচনে দলীয় পোরখোড় এবং ক্লিন ইমেজের নেতাকে দলীয় মনোনয়ন না দিলে দলকে খেসারত দিতে হবে। এই প্রজম্মের ভোটার ত্রাস সৃষ্টিকারি, গুন্ডা টাইপের প্রার্থীকে পছন্দ করেন না।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেলিন বলেন, মনোনয়ন প্রত্যাশীদের আচার আচরণের কারনে তৃণমুলে বিভাজন তৈরি হয়ে আছে। মনোনয়ন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই বিভাজন থাকবে। পাশাপাশি যিনি মনোনয়ন পাবেন তাকে আরও উদার মানসিকতার পরিচয় দিতে হবে। তাহলে দলের মধ্যে ঐক্য তৈরি হবে। ঐক্য হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে নির্বাচনী লড়াই জমে উঠবে।
এদিকে ঢাকা দক্ষিণেন সাধারণ সম্পাদক জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের কর্মীরা দলবেঁধে প্রতিদিন ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে দাড়িপাল্লা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছেন। ইতিমধ্যে দলটির পক্ষ থেকে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটিও গঠণ করা হয়েছে । উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান বলেন, ইতিমধ্যে আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্র ও বুথ ভিত্তিক কমিটি গঠণ করা হয়েছে। আমাদের দলীয় প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আশা করি আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন আমাদের প্রার্থী।
অপরদিকে জোটভুক্ত নির্বাচন হলে এ আসনটির বিএনপির কাছ থেকে ছাড় চাইছেন এনসিপি। এনসিপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সংগঠনটির কেন্দ্রীয় নেতা বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন। এ বিষয়ে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, জোট হলে আশা করবো আসনটি বিএনপি আমাদেরকে ছেড়ে দিবে। তাহলে এখানকার গণমানুষের আকাঙ্খা পূরণ হবে। এই আসনে এনসিপি জয়লাভ করলে নির্বাচনের পর একটি আধুনিক বাউফল গড়ে তোলা হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:০২   ১৬৩ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ