ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে ইসাহাকের হত্যাকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

পীরগঞ্জে ইসাহাকের হত্যাকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


পীরগঞ্জে ইসাহাকের হত্যাকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারের বিকাশ ও কম্পিউটার যন্ত্রাংশ ব্যবসায়ী ইসাহাক আলীর হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জাবরহাট বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন, জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সবীর সফির ও হুমায়ুন কবির, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ডলার, পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, নিহত ইসাহাকের মা সফিলা খাতুন, বড় ভাই ইউনুস আলী, বড় বোন সামসুন নাহার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে খুঁনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শতশত এলাকাবাসী।
বক্তারা বলেন, ২০২১ সালের ২০ জুলাই রাতে ব্যবসায়ী ইসাহাক আলীকে দুর্বৃত্তরা নির্মমভাবে জবাই করে হত্যা করে। স্থানীয়রা পরদিন সকালে ক্ষত বিক্ষত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর নিহতের পরিবার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে জাবরহাট গ্রামের নয়ন (২০), মাধবপুর গ্রামের আরিফুল ইসলাম (৩২) এবং চন্দরিয়া গ্রামের মেজবাউল ইসলাম (১৮) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান। পরে তারা জামিনে মুক্তি পায়।
এ মামলার প্রধান আসামি চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ রানা হত্যার পরপরই ভারতে পালিয়ে যায়। দীর্ঘ চার বছর পর গত ২৪ অক্টোবর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মাসুদকে আটক করে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। পরে পীরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। মামলার আরো একজন আসামী পলাতক রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, হত্যার চার বছর পেরিয়ে গেলেও এখনো বিচার কাজ শেষ হচ্ছে না। এদিকে আসামিরা জামিনে বেরিয়ে এসে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। বক্তারা অবিলম্বে মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে আটক রেখে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৪:০৭   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ