ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ছেলেকে পিটিয়ে হত্যা, বাবা-মা গ্রেপ্তার

ছেলেকে পিটিয়ে হত্যা, বাবা-মা গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ছেলেকে পিটিয়ে হত্যা, বাবা-মা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে সাব্বির আহম্মেদ সাফওয়ান (৮) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করার অভিযোগে পিতা ও সৎ মাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাঈফ উদ্দিন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোরে উপজেলার পৃথক স্থান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতারা হলো নিহত সাফওয়ানের পিতা মারুয়াদি গ্রামের রাকিবুল ইসলাম রোকন (৪৫) ও সৎ মা হামিদা আক্তার (৩২)।
পুলিশ জানায়, গত তিন বছর আগে শিউলি আক্তারকে তালাক দিয়ে বগাদী গ্রামের আব্দুল হালিমের মেয়ে হামিদা আক্তারকে বিয়ে করে মারুয়াদী এলাকার রাকিবুল ইসলাম রোকন। আগের সংসারে সাব্বির আহম্মেদ সাফওয়ান নামে এক সন্তান ছিলো। রাকিবুল ইসলাম রোকন ময়মনসিংহের ত্রিশাল থানায় আকিজ গ্রুপের একটি কোম্পানীতে গাড়ির চালক পদে কর্মরত থাকায় দ্বিতীয় স্ত্রী হামিদা আক্তার ও ছেলে সাব্বির আহম্মেদ সাফওয়ানকে নিয়ে ওই উপজেলার রায়মনি গ্রামের সেলিম মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বাসায় বসবাস শুরু করে।

গত বুধবার তারা সাফায়াত অসুস্থ হয়ে মারা গেছে এই কথা বলে তার মরদেহ নিয়ে মারুয়াদী এলাকায় দাফন কাপন সম্পন্ন করতে আসেন। মরদেহের গোসল করার সময় সাব্বির আহম্মেদ সাফওয়ানের গায়ে জখমের চিহ্ন দেখতে পেয়ে এলাকার লোকজনের সন্দেহ হয়। এ ব্যপারে জিজ্ঞাসা করলে নিহতের সৎ মা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে নিহতের পিতা রাকিবুলকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ ওই দিন সন্ধার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। রাকিকুল আটক করে থানায় নিয়ে আসে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে নিহতের সৎ মা হামিদা আক্তারতে শুক্রবার ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকা থেকে গ্রেপ্তার করে।
নিহতের মা শিউলি আক্তার অভিযোগ করেন তার সন্তান সাফওয়ানকে তার সৎ মা হামিদা আক্তার নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি। প্রায়শই তার গাঁয়ে হাত তুলতো। তার কাছে নিয়ে আসার চেষ্টা করলে তার বাবা তার সাথে দুর্ব্যবহার করতো। এমনকি তারা আদরের সন্তানকে তার কাছে দেখা করতেও দিতোনা। পরিকল্পিতভাবে সাফওয়ানকে পিটিয়ে হত্যা করেছে বলে তিনি দাবী করেন।
তবে সাফওয়ানকে পিটিয়ে হত্যার অভিযোগ অস্বীকার করে সৎ মা হামিদা আক্তার বলেন, সাব্বির আহম্মেদ সাফওয়ান দীর্ঘ দিন যাবত লিভারজনিত অসুস্থ। বুধবার সকালে বাড়ির বাইরে থেকে এসে দেখি মুখ দিয়ে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর সে মারা যায়। পরে দাফন কাফন করার জন্য সাফওয়ানের মরদেহ মারুয়াদী নিয়ে আসা হয়।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাঈফ উদ্দিন জানান, মা শিউলি আক্তারের অভিযোগের ভিত্তিতে সাফওয়ানের পিতা ও সৎ মাকে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু ঘটনাটি ময়মনসিংহের ত্রিশাল থানা এলাকায়। তাই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওই থানায় নিহতের মা শিউলি আক্তার হত্যা মামলা দায়ের করবে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হচ্ছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলায় আসামীদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১২:৫৫   ৬৬০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ