ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কয়রায় কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য

কয়রায় কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


কয়রায় কিশোরীর মৃত্যু নিয়ে রহস্য

খুলনা: কয়রায় আফরিন (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর কয়রা মালীবাড়ি এলাকায় নিজ বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। আফরিন ওই এলাকার আছাদুল মালীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের লোকজন ঘরের পাশে কাঠের খুঁটিতে ঝুলন্ত অবস্থায় আফরিনকে দেখতে পান। পরে তাঁরা থানায় খবর দেন।

খবর পেয়ে কয়রা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, যে খুঁটিতে দড়ি বেঁধে আফরিন ঝুলেছিল, সেটি তাঁর উচ্চতার চেয়ে নিচু ছিল। ফলে এটি আত্মহত্যা নাকি হত্যা—তা নিয়ে এলাকায় রহস্য দেখা দিয়েছে। বিষয়টি তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি আত্মহত্যা নাকি হত্যা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০৭:০৯   ১০৪৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ