ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে নব যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা

লালমোহনে নব যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


লালমোহনে নব যোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা

ভোলা: লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত ১৮ জন সিনিয়র স্টাফ নার্সকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান।
এ সময় নবযোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরিতে আপনারা নতুন যোগদান করেছেন। এটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের। তবে আপনারা সবাই নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। রোগীদের সেবাই আপনাদের একমাত্র লক্ষ্য থাকতে হবে। আপনারা আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সকল রোগীদের সেবা দেবেন।
এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মো. শাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ, মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. ইউসুফ হোসেন, ডেন্টাল সার্জন ডা. শাহ জামান সাজু, নার্সিং সুপারভাইজার মোসা. তাসলিমা বেগমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৮   ১৭৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ