ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর: ডা. জাহিদ

স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর: ডা. জাহিদ


মারুফ সরকার,( ঢাকা )
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর: ডা. জাহিদ

ঢাকা: স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হ্যাব) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য। স্বাস্থ্য শিক্ষা ও শিশু এবং নারীদের টিকাদান কার্যকক্রমসহ তৃণমূল মানুষের দোরগোড়ায় কাজ করে স্বাস্থ্য সহকারীরা। তারা বাংলাদেশ স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারীদের জন্যই বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, আমি স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, আপগ্রেডেশন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবির প্রতি সমর্থন জানাই। অবিলম্বে তাদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে বৈষ্যমের অবসান করার জন্য জোর দাবি জানাচ্ছি।

প্রতিনিধি সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক মো. ওয়াসি উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২০:২৩   ৬৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ