ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কেন্দ্রীয় আশ্রম নিয়ে রশি টানাটানি, অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ

কাউখালীতে কেন্দ্রীয় আশ্রম নিয়ে রশি টানাটানি, অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর ২০২৫


কাউখালীতে কেন্দ্রীয় আশ্রম নিয়ে রশি টানাটানি, অর্থ আত্মসাতের পাল্টাপাল্টি অভিযোগ

পিরোজপুর: কাউখালীতে শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে নেতৃত্বের রশি টানাটানি সহ পাল্টাপাল্টি অর্থ আত্মসাতের অভিযোগ অভিযোগ উঠেছে ।আওয়ামী লীগের শাসন আমলে দীর্ঘ ১১ বছর কমিটির কোষাধাক্ষর দায়িত্ব পালন করেছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা বিপুল বরণ ঘোষ। তার আধিপত্য ছিল সর্বত্র।

সরকার পরিবর্তনের সাথে সাথেই নিরুদ্দেশ হয়েছেন বিপুল বরণ। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে আশ্রম তহবিলের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার। এক পর্যায়ে স্থায়ীভাবে বহিস্কৃত হন কোষাধ্যক্ষের পথ থেকে । ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে দেশব্যাপী বিভিন্ন শাখা সংগঠনের সদস্যদের ভোটের মাধ্যমে কার্য নির্বাহী কমিটির নেতা নির্বাচিত করা হয়।

২০২৫ সালে ৩৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে পরিমল চন্দ্র কর্মকারকে নির্বাহী সভাপতি স্বামী জগন্নাথনন্দ সরস্বতী মহারাজকে সভাপতি ও রণঞ্জয় দত্তকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এরপরেই শ্রী গুরু কেন্দ্রীয় আশ্রমের নেতৃত্বের রশি টানাটানির বিষয়টি ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রতিবছর অনুষ্ঠানের সময় অন্যের জমি দখল করে আশ্রমের মেলা বসানো, আশ্রমের অর্থ আত্মসাৎ, অর্থ আত্মসাৎ এর মামলা ভক্তদের মধ্যে ভয়-ভীতি উৎকণ্ঠ বেড়ে যায়। নেতৃত্বের অনেকেই ইতিমধ্যেই লোক চক্ষুর আড়ালে গা ঢাকা দিয়েছেন। এমনকি অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার।
এমন পরিস্থিতিতে গত ২০ অক্টোবর পিরোজপুরের পুলিশ সুপার আশ্রমের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠানের প্রস্তুতি সভা করেন। এরপরে সাধারণ ভক্তদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে বলে অনেকেই জানিয়েছেন।
এই সমস্ত অভিযোগের বিষয় নাম প্রকাশে অনিচ্ছুক শ্রী গুরু বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের একাধিক নেতারা জানান শ্রী গুরু সংঘের মূল কেন্দ্র হলো ভারতের নাগতলায় এবং বাংলাদেশের কেন্দ্রীয় আশ্রম কাউখালীতে। এখানে শান্তিপূর্ণভাবে প্রতিবছর আবির্ভাব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে অভ্যন্তরীণ কিছু দন্দের ফলে কিছুটা উৎকণ্ঠা আছে। অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা তিনি স্বীকার করেন। তদন্ত চলছে।
কমিটি নিয়ে দ্বন্দ্বের কারণ হিসেবে জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক রণঞ্জয় দত্ত দীর্ঘ বছর সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সে ভারতের নাগরিক। এই অভিযোগ জনসম্মুখে আশায় ইন্ডিয়া চলে গেছেন। বর্তমানে পরিতোষ মন্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির বলেন, প্রতিবছর পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের সময় এখানে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করব।
শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল জানান, অর্থ আত্মসাতের বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করা হয়েছে এবং তদন্ত চলছে, আশা করি সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান বলেন আগামী ৬ নভেম্বর পাঁচ দিন ব্যাপী আশ্রমের অনুষ্ঠানের সময় এসপি স্যারের নির্দেশে পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সিসি ক্যামেরা সহ কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:০৬   ৬৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
কাঁঠালিয়ায় ব্যবসায়ীর রিং স্লাব ভেঙ্গে ফেলার অভিযোগ
দুমকিতে কেনাকাটায় জমছে ঈদ বাজার
কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক ছোট ভাইয়ের মারধরের শিকার বড় ভাই
কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা



আর্কাইভ