ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » সারাদেশ » মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদার

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫


মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদার

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এক নিরীহ পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় মেম্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে। হামলার শিকার হয়েছেন ওই গ্রামের মোছাঃ মাজেদা আক্তার (৪৫), স্বামী লাল বাদশা। বর্তমানে তিনি একই গ্রামের বিধবা জুবেদা খাতুনের বাড়িতে আশ্রয়ে মানবেতর জীবন যাপন করছেন।

ভুক্তভোগী মাজেদা আক্তার জানান, তার ভাই খায়রুল ইসলামের ছেলে সম্রাট (২৪) একই গ্রামের মুজিবুর রহমানের মেয়ে ও মেম্বার আব্দুল মান্নানের ভাতিজি সুমাইয়া আক্তারকে (২০) ভালোবেসে পালিয়ে গিয়ে বিবাহ করেন। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও বিষয়টি ঘিরে প্রতিহিংসার শিকার হয়েছেন তারা।

তিনি আরও জানান, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে মেম্বার আব্দুল মান্নান ও মুজিবুর রহমানের উপস্থিতিতে তাদের নেতৃত্বে একদল লোক তার পুকুরপাড়ের প্রায় ২০-২৫টি গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে তার ও তার স্বামীর ওপর হামলা চালানো হয়। এরপর রাতেই হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে মারধর করে তাদের ঘর থেকে বের করে দেয়। প্রাণ বাঁচাতে তারা পাশের বাড়ি বিধবা জুবেদা খাতুনের ঘরে আশ্রয় নেন।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। লুটকৃত মালামালের মধ্যে ছিল প্রায় ১৫ মণ চাল, ২২ মণ ধান, একটি চুলার ব্যাটারি, একটি মোটর, গ্যাস চুলা ও সিলিন্ডার, একটি বাইসাইকেল, সোনার চেইন ১টি, রুপার চেইন ২টি, ২০টি হাঁস, ২২টি মুরগি সহ আনুমানিক তিন লক্ষ টাকার সম্পদ।

মাজেদা আক্তার বলেন, আমরা গরিব মানুষ। কোনো অন্যায় করিনি। শুধু প্রেমঘটিত বিষয়ে প্রতিশোধ নিতে মান্নান মেম্বার আমাদের সর্বস্ব নষ্ট করেছে, এখন আমরা রাস্তায়।

ভুক্তভোগী পরিবার ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি জানান, এসআই বিকাশ রায় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেও পরে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে কোনো ব্যবস্থা নেননি। বরং স্থানীয় সালিশের দোহাই দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।

মান্নান মেম্বার আমাদের ২০-২৫ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চায়, কিন্তু আমার ক্ষতি কয়েক লক্ষ টাকার। আমি ন্যায়বিচার চাই, — বলেন মাজেদা আক্তার।

তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি ও আমার পরিবার এখন গৃহহীন। সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশের আইন ও প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং নিরাপত্তা চাই।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৬   ২৯৯ বার পঠিত  | ●   ●   ●







সারাদেশ থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ