ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে অবৈধ সোঁতিবাধ অপসারণ

চাটমোহরে অবৈধ সোঁতিবাধ অপসারণ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর ২০২৫


চাটমোহরে অবৈধ সোঁতিবাধ অপসারণ

পাবনা: চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকসির বিলে অবৈধ সোঁতিবাধ অপসারণ করছেন উপজেলা প্রশাসন।

শনিবার দিনব্যাপী উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজন অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের ডিকসি বিলে অবৈধভাবে সৌঁতিবাধ দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে মাছ শিকার করছেন কিছু অবৈধ মৎস্য শিকারী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা সৌঁতিবাধ অপসারণ করে সোঁতিতে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব আহসান হাবিব ও থানা পুলিশও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫৯ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ডিকসির বিলে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ সোঁতিবাঁধের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে। অবৈধভাবে সৌতিবাধ দিয়ে মাছ শিকার করতে দেওয়া হবে না।

উল্লেখ্য ,ইতিপূর্বে ২০ টির ও বেশি সোঁতিবাধ অপসারণ করছেন চাটমোহর উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য কর্মকর্তা। কিন্ত পুনরায় সোঁতি বাঁধ নির্মাণ করে।

বাংলাদেশ সময়: ২০:০৫:৩২   ১১৫ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ