ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে ৯ বছরের শিশুকে গণধর্ষণ,মামলা

নেছারাবাদে ৯ বছরের শিশুকে গণধর্ষণ,মামলা


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫


নেছারাবাদে ৯ বছরের শিশুকে গণধর্ষণ,মামলা

পিরোজপুর: নেছারাবাদ থানায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের আরামকাঠী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৯ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী তিন যুবক জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাস্থল ছিল এক আসামির বাড়ির ভেতরে। ঘটনার সময় শিশুটির মুখ গামছা দিয়ে বেঁধে রাখা হয়। পরে আসামিরা শিশুটিকে হত্যার হুমকি দেয়, যাতে সে কাউকে কিছু জানাতে না পারে।
অভিযোগে বলা হয়, কয়েক দিন ধরে অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। এরপর পরিবারটি আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১০:২২   ১১১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ