ঢাকা বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
![]()
বরিশাল: দীর্ঘ সময় দলের জন্য ত্যাগ স্বীকার করা । সরকার বিরোধী অন্দলোনে নেতাকর্মীদের সংগঠিত , নিজের অর্থায়নে দলের নেতাকর্মীদের মামলা পরিচালনা করা ও পরপর ২টি নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী হয়ে প্রকাশ্যে আওয়ামী ক্যাডারদের হামলা ও মামলার আসামী হয়ে পালিয়ে থাকা সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে আগামী সংসদ নির্বাচনে বরিশাল- ২ ( উজিরপুর ও বানারীপাড়া ) আসনের বিএনপির দলীয় প্রার্থী ঘোষনা দেয়ায় তার নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীরা অনন্দ উল্লাস করছেন। নেতাকর্মীদের সাথে সাধারন মানুষও মহা খুশি সরফুদ্দিন সান্টু দলের মনোনয়ন পাওয়ার কারনে।
সরফুদ্দিন আম্মেদ সান্টু জনপ্রতিনিধি না হয়েও সাধারন মানুষের পাশে দাড়িয়ে এক নজির স্থাপন করেছেন। দীর্ঘ ৪০বছর ধরে অবহেলীত দরিদ্র জনগেষ্টির জন্য নিজে উজার করে দিয়ে যাওয়া মানুষটি ভোটের মাঠে একটি বড় রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার কারনে সাধারন মানুষও সাধুবাদ জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে।
৩রা নভেম্বর বিএনপির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর বরিশাল -২ আসনে দলের প্রার্থী হিসাবে সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র নাম ঘোষনা দেয়ার সাথে সাথে তার নির্বাচনী এলাকা উজিরপুর ও বানারীপাড়া বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনন্দ উল্লাস করেন গুঠিয়া এলাকায় বিশাল একটি আনন্দ মিছিল বের করেন সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপজেলা সদরে, বড়াকোঠা , ওটরা, হারতায় অনন্দ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করেছেন বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বানারীপাড়ায় মিষ্টি বিতারন করা হয়েছে দলের প্রার্থী হিসাবে সান্টু মনোনিত হওয়ায়। অন্যদিকে দলের অন্য সব মনোনয়ন প্রত্যাশিরাও দলের সিদ্ধান্ত’র প্রতি সমার্থন জানিয়েছেন ধানের শীষ জয়ী করতে একাট্টা হয়ে কাজ করবেন বলে অভিমত প্রকাশ করেছেন। উজিরপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু বলেন, দল ত্যাগী নেতাকে মূলাায়ন করেছেন।
সরফুদ্দিন আহম্মেদ সন্টু একজন মানবতার ফেরীওয়ালা তিনি দলের টিকিট পাওয়ায় নির্বাচনে জয়ী হওয়া সহজ হবে সব শ্রেনীর মানুষ তাকে ভোট দিবেন। উপজেলা সেচ্ছা সেবক দলের সদেস্য সচিব মো: কাউম খান বলেন দলের নেতাকর্মীদের পাশে থাকা এক মহা মানবকে দল পুণ:রায় মনোনিত করেছেন আমার বেশ আনন্দীত সকলে একত্রিত হয়ে তাকে জয়ী করবো।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শাহিন সিকদার বলেন, আমাদের পাশে থাকা নেতা সরফুদ্দিন সান্টু দলের মনোনয়ন পাওয়ায় সাধারন ভোটাররা বেশ উচ্ছাসিত সেকারনে তার জয় সহজ হবে। গত ২টি নির্বাচনে সান্টু বিএনপির প্রার্থী হয়েছিল তার নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগ ক্যাড়াররা নির্বাচনের সময় হামলার স্বীকার হয়েছেন দেশ ত্যাগ করে পালিয়ে থাকা অবস্থায় উজিরপুর ও বানারীপাড়ার দলের নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি।
বানারীপাড়া উপঝেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা বলেন , দলের দু:সময় নেতাকর্মীদের পাশে থাকা ও নিজের অর্থয়নে দলের নেতাকর্মিদের মামলা পরিচালনা করা সরফুদ্দিন আহম্মেদ সান্টু দলীয় মনোনয়ন পাওয়ায় সকল শ্রেণীর মানুষ উৎফুল্ল । তাকে জয়ী করতে একাট্টা হয়ে মাঠে নামবে সাধারন ভোটারাও তার কারন তিনি ৪০ বছর ধরে সাধারন মানুষের পাশে ছিলেন। তিনি মানুষের উপকার করেছেন অসহায় পরিবারকে সহয়াতা করেছেন। দলীয় ভোটের পাশাপাশি ব্যক্তি সান্ট বেশ জনপ্রিয় তিনি সংসদ সদেস্য নির্বাচিত হলে সাধারন মানুষ উপকৃত হবেন।
বীর মুক্তিযোদ্ধা শিকারপুর এলাকার বাসিন্দা অব্দুল মন্নান হাওলাদার বলেন, সরফুদ্দিন আহম্মেদ সান্টু একজন ভাল মানুষ বিএনপি তাকে দলের মনোনয়ন দেয়ায় আমরা মহা খুশি তার পক্ষে ভোটের মাঠে কাজ করবো তিনি সহযেই জয়ী হবেন। সরফুদ্দিন আহম্মেদ সান্টু বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৬:৩৮ ২৫৮ বার পঠিত | ● আসন ● বরিশাল- ২ ● মনোনয়ন ● সরফুদ্দিন আহম্মেদ ● সান্টু বিএনপি