ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫


পিরোজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বরিশাল: পিরোজপুরে উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পাচ্ছেন বিনামূল্যের বীজ ও সার। বীজগুলোর মধ্যে - গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারি ও অড়হড় বীজ রয়েছে।

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) এস. এম. আল-আমীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময়ে বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১২:৪৯   ১৯২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ