ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত,শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল

দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত,শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫


দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত,শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে দুই ছাত্রীকে বেধরক বেত্রাঘাত ঘটনায় সালিশ সভায় ওই শিক্ষককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ঘটনা ফেসবুক ভাইরাল কেন হলো এই জন্য সাংবাদিকদের দোষারুপ করে বুধবার বিক্ষোভ মিছিল করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা ।

এঘটনাটি নিয়ে এলাকায় পরস্পর বিরোধী বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে। বিক্ষোভকারীদের দাবি সালিশ সভার সিন্ধান্ত অমান্য করে সাংবাদিকরা কেন ফেসবুকে ভিডিও দিলো তার জন্য ক্ষমা চাইতে হবে। আর না হয় সংশ্লিষ্ট সাংবাদিকদের গ্রেফতার করতে হবে।
জানাগেছে দুইদিন আগে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শেখ মারজান আহমদ স্কুলের দুই ছাত্রীকে প্রাইভেট না পড়ার জন্য ক্লাসে মারপিট করেন। এর জের ধরে গত মঙ্গলবার স্কুলে এক সালিশ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সালিশ সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আকম,ফখরুল ইসলাম ।

বক্তব্য রাখেন স্কুলের এডহক কমিটির আহবায়ক পজীপ কর্মকর্তা শাকিল আহমদ সাবেক ইউপি চেয়ারম্যান আকম,ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেফুল মিয়া, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জুল হক, গোপলার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী আকবর,সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক হায়দর আলী,লোকমান খান, আতাউর রহমান,ইউপি মেম্বার বশির মিয়া, ইউনিয়ন অফিসের উদ্যোক্তা গোলাম রব্বানী, ইব্রাহিম খা, আজিজ মেম্বার সহ আরও অনেকে ।

সভায় সিন্ধান্ত হয় ইংরেজি শিক্ষক মারজান আহমদ প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে ৩শ টাকার স্টাম্পে লিখিত দিবেন আর কখনও এরকম করবেন না। প্রধান শিক্ষক তোফাজ্জল হক এর নির্দেশনা মোতাবেক শিক্ষক মারজান আহমদ প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। তিনি অঙ্গিকার করেন আর কোনদিন প্রাইভেট পড়াবেন না।

এসময় স্কুলের প্রধান শিক্ষক ঐ শিক্ষককে স্টাম্পে মুচলেখা দেওয়ার ঘোষনা দেন। সভায় বিচারক গন সিন্ধান্ত দেন এই বিষয়ে উপস্থিত সাংবাদিকরা কোন নিউজ বা ফেসবুক পোস্ট করবেন না। কিন্তু রাতে কে বা কারা এই ইংরেজি শিক্ষকের ক্ষমা চাওয়ার ভিডিও কয়েকটি ফেসবুক অনলাইন টিভিতে প্রকাশ করে দিলে উপস্থিত বিচারকরা খুবই ক্ষুদ্ধ হন। এনিয়ে উত্তেজনা ছাত্র ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেন। সকালে ছাত্র ছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল করে সাংবাদিকের শাস্তি দাবি করেন।

পরে বিষয়টি নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড প্রত্যয় হাশিম, নবীগঞ্জ থানা ইনচার্জ শেখ কারুজ্জামান ও স্কুলের এডহক কমিটির সভাপতি পজীপ কর্মকর্তা শাকিল আহমদ উপস্থিত হয়ে গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। এসময় অনেকেই বলেন, এখানে সাংবাদিকের কি দোষ নেই, তারাতো রায় করেননি। রায় ঘোষনা করলেন স্কুলের প্রধান শিক্ষক এবং তার কথা মতো রায় কার্যকর হয়েছে। হয়তো এসময় কেউ না কেউ ভিডিও কওে ফেসবুকে ছড়িয়ে দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫১:৪৮   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ