ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

ভেড়ামারায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর ২০২৫


ভেড়ামারায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

কুষ্টিয়া: ভেড়ামারায় তামাক মুক্ত বাংলাদেশ চাই এ স্লোগানকে সামনে রেখে বুধবার সকাল ১১ টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডা: গাজী আশিক বাহার তিনি বলেন, তামাক উৎপাদন ক্রয়-বিক্রয় একেবারে বন্ধ করা যাবে না। তামাক মুক্ত বাংলাদেশ গড়তে হলে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। সমাজের সব শ্রেণীর মানুষকে এগিয়ে এসে তামাককে বয়কট করতে হবে।

যে জমিতে তামাক চাষ করে সেই জমিতে অন্য কোন ফসল ভালো হয় না। তার কারণ মাটির উর্বর শক্তি কমে যায়। বাংলাদেশে তামাক শিল্প প্রতিষ্ঠান গুলো যে পরিমাণের ভ্যাট দেয় তার চেয়ে বাংলাদেশ সরকার দ্বিগুণ টাকা ক্যান্সার চিকিৎসার জন্য চিকিৎসা খাতে দিয়ে থাকে।

আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, নাসির টোবাকো ইন্ডাস্ট্রিজ লিঃ এ জি এম এ এফ এস নাসরুল্লাহ খান, উপজেলা বি আর ডি বি কর্মকর্তা জহির উদ্দিন, সার্ভিস স্টেশন মাস্টার শরিফুল ইসলাম, ভেড়ামারা থানার এস আই সাইদুল ইসলাম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক প্রমৃখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৬:৪৩   ১৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ