ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫


আড়াইহাজারে  ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এদের মধ্যে একজন নারী মাদক কারবারি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা জেলার কোতয়াণলী থানার ছাওয়ালপুর এলাকার মৃত শুভ মিয়ার ছেলে আব্দুল করিম (৩৫) ও ফতুল্লা থানার পশ্চিম মাইজবাইন এলাকার আব্দুস সালামের স্ত্রী নাজমা বেগম (৪০)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিশনন্দী ফেরিঘাট এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা নারী ও পুরুষের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানার ওসি আরও জানান গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে আড়াইহাজার সহ পাশবর্তী জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩১:৫০   ৩১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ