ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ইপিজেড হলে এখানকার মানুষের কর্মসংস্থান হতো: এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়ায় ইপিজেড হলে এখানকার মানুষের কর্মসংস্থান হতো: এবিএম মোশাররফ হোসেন


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


কলাপাড়ায় ইপিজেড হলে এখানকার মানুষের কর্মসংস্থান হতো: এবিএম মোশাররফ হোসেন

পটুয়াখালী: কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামে আগমন উপলক্ষে সদস্যরা প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনসহ বিশেষ অতিথীদেরকে ফুল দিয়ে বরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, কলাপাড়ায় পায়রা পোর্ট হয়েছে। কিন্তু এ বন্দরকে অর্থনৈতিকভাবে সচল রাখতে উদ্যোগ নেওয়া হয়নি। কয়লা ছাড়া আর কিছু আমদানি হয় না এই বন্দরে। আবার ইপিজেড করা হয়েছে পটুয়াখালী। অথচ কলাপাড়ায় ইপিজেড হলে বিনিয়োগকারীরা এখানেই আসতো। এখানকার মানুষের কর্মসংস্থান হতো। সরকারের সঠিক পরিকল্পনা না থাকায় পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হয়নি। একইভাবে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন কর্পোরেশন কোন বিনিয়োগ করেনি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সকল উন্নয়ন কর্মকান্ড হবে পরিকল্পিত। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে গ্যাস লাইন নিয়ে আসবো। তখন বিনিয়োগকারীরা এখানে ব্যবসা বানিজ্য করতে আসবে।

গতকাল শুক্রবার সন্ধা সাতটায় পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ফোরামের আহবায়ক মোহসীন পারভেজের সভাপতিত্বে ও এখন টেলিভিশন’র জেলা প্রতিনিধি জসীম পারভেজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপি সভাপতি গাজী মো: ফারুক। বক্তব্য রাখেন এটিএন বাংলা টেলিভিশন’র জেলা প্রতিনিধি জাহিদ রিপন, ইনডিপেনডেন্ট টেলিভিশন’র জেলা প্রতিনিধি (পায়রা বন্দর-কুয়াকাটা) মো.ফরিদ উদ্দিন বিপু, ৭১ টেলিভিশন’র কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু ও আনন্দ টেলিভিশন’র কলাপাড়া প্রতিনিধি সুজন মৃধা।

সভার আগে বিএনপি’র কেন্দ্রীয় নেতা কলাপাড়া টেলিভিশন জার্ণালিষ্ট ফোরামের কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সহ-সাংগঠনিক জাকির সিকদার, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন রতন, হাসান সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদ মোশারফ কল্লোল বিশ্বাসসহ কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫১:২২   ৩৪৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ