ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর ২০২৫


কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নেত্রকোনা: মানবতার ছোঁয়ায় আলোকিত নেত্রকোনার কলমাকান্দা। আরও একবার প্রমাণ মিললো— রাজনীতি মানেই শুধু ক্ষমতার লড়াই নয়, এটি হতে পারে মানুষের পাশে দাঁড়ানোর সেতুবন্ধন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এক অসাধারণ ফ্রি মেডিকেল ক্যাম্প, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

এ মহৎ আয়োজনের সহযোগিতায় ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নেত্রকোনা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

এদিন প্রায় চার সহস্রাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করেন। চোখ, মেডিসিন, গাইনি, শিশু, বক্ষব্যাধি, নিউরো মেডিসিন, অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগে প্রায় ৮০ জন চিকিৎসক স্বেচ্ছাসেবী হিসেবে সেবা প্রদান করেন। রোগীদের মাঝে বিতরণ করা হয় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও হালকা খাবার।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন— “মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। জনতার দুঃখ-দুর্দশার পাশে দাঁড়ানোই সত্যিকারের দেশসেবা।” দিনব্যাপী এ মানবিক সেবায় সাধারণ মানুষের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি, আর মাঠজুড়ে শোনা যায় একটাই কথা— “এই উদ্যোগ হোক মানবতার স্থায়ী উৎসব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৫:৩৭   ৩৪৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ