ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট

কাঁঠালিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫


কাঁঠালিয়া ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট


ঝালকাঠি:
কাঁঠালিয়ায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো কাঁঠালিয়া ইউএনও কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ এ ফাইনাল খেলা মাঠে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ৯০ মিনিটে খেলা গোল শুন্য ছিল। পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে কাঁঠালিয়া ফুটবল একাডেমিকে হারায় মঠবাড়ীয়া ইনান এক্ষপ্রেস।
মাঠ পরিচালনা করেন রেফারি মো. গোলাম মোস্তফা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মঠবাড়ীয়া ইনান এক্সপ্রেস দলের গোল রক্ষক মো.রাজিব আহম্মেদ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম।
এসময় থানা অফিসার ইনচার্জ মংচেনলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাপস কুমার তালুকদার, কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম, উপজেলা যুব উন্নয়ণ অফিসার কামরুল ইসলাম তালুকদার, পল্লী উন্নয়ণ অফিসার দিপংকর কুমার শীল, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.যোবায়ের হোসেন ও ব্যবসায়ী মো.শহীদুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধরণ সম্পাদক মো.মিজানুর রহমানসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাগণ।
টূর্নামেন্টে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ৮টি দল অংশ গ্রহন করেন। ১ নভেম্বর উপজেলা পরিষদ মাঠে খেলার উদ্ধোধন করেন ইউএনও জহিরুল ইসলাম। খেলা শেষে দর্শকরা জানান, ভালো খেলেও ট্রাইব্রেকারে হারলেন, কাঁঠালিয়া ফুটবল একাডেমি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:১৬   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ