ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরের জেলা প্রশাসকে পূনর্বহালের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের জেলা প্রশাসকে পূনর্বহালের দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫


পিরোজপুরের জেলা প্রশাসকে পূনর্বহালের দাবিতে মানববন্ধন

বরিশাল: পিরোজপুরের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারা বজায় রক্ষার দাবিতে সদ্য বদলির আদেশপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুরে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১নভেম্বর) সকাল ১০টা থেকে ২ ঘন্টা ব্যাপী পিরোজপুর শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন পিরোজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণ।

অংশগ্রহণকারীরা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান যোগদানের পর থেকে পিরোজপুর জেলায় শিক্ষা, স্বাস্থ্য,অবকাঠামো,পরিবেশ সংরক্ষণ এবং প্রশাসনিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। তাঁর আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফলে জেলার সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা ফিরে পেয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ তাঁর বদলির আদেশে জেলার মানুষ উদ্বিগ্ন। তাঁরা সরকারের কাছে দাবি জানান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবেই বহাল রাখা হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৪   ১৮১ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ