ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ পাল্টা শুল্ক তুলনামূলক স্বস্তিদায়ক: বাণিজ্যমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বিরোধ ‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর লালমোহনে গাঁজাসহ আটক যুবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ ২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির ভেড়ামারায় টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫


রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

কুড়িগ্রাম: রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে মের্সাস এমএএম ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

মঙ্গলবার রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরানের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ গণমাধ্যমকে বলেন ২০১৩ সালের ইটভাটা স্থাপন আইনের ৮ ধারায় হাসপাতাল, বিদ্যালয়সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনার ১ কি.মি এর মধ্যে ইটভাটা স্থাপনকে অবৈধ বলে গণ্য করা হয়েছে। অথচ রাজারহাটের এমএএম ব্রিকস” নামক ইটভাটাটির ৩০০ মিটারের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২০০ মিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্বেও ইটভাটাটি বহাল তবিয়তে ফসলী জমি নষ্ট করে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ,সদস্য হামিদুল ইসলাম, সুজন রহমান ও রওশন আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিধি অনুযায়ী এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৯:০৪   ১৮৭ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


খাদ্য গুদামে ঘুষের বাণিজ্যে, উঠছে নানা অনিয়মের অভিযোগ
পীরগঞ্জে পিচ্ছিল সড়কে মোটরসাইকেল উল্টে ২০ আহত
উলিপুরে সুশীল সমাজের সাথে এ্যাডভোকেসি ক্যাম্পেইন
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু



আর্কাইভ