ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে সড়কে ঝড়লো সৌদি প্রবাসীর প্রাণ

বোয়ালমারীতে সড়কে ঝড়লো সৌদি প্রবাসীর প্রাণ


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


বোয়ালমারীতে সড়কে ঝড়লো সৌদি প্রবাসীর প্রাণ

ফরিদপুর: বোয়ালমারীতে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবু বক্কর সৌদি প্রবাসী। তিনি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়ানীপাড়া গ্রামের বাসিন্দা। বারো দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে এসেছেন।

এ দুর্ঘটনায় তুহিন (২৩) নামে অপর একজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতেরা ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালমারীর পার্শ্ববর্তী মাগুরা জেলার মহম্মদপুর ব্রিজের নিকটে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেলটি মহম্মদপুরের দিকে যাচ্ছিল।

মহম্মদপুর ব্রিজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে আহত হন। তাদের সাথে সাথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আবু বক্করের মৃত্যু হয়। অপর আহত তুহিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৪:১৪   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ