ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে জননিরাপত্তায় পুলিশের সতর্কতা মহড়া

কাউখালীতে জননিরাপত্তায় পুলিশের সতর্কতা মহড়া


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


কাউখালীতে জননিরাপত্তায় পুলিশের সতর্কতা মহড়া

পিরোজপুর: আওয়ামী লীগের ১৩ তারিখের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বিশেষ মহড়া চালিয়েছে পিরোজপুরের কাউখালী থানা পুলিশ।
বুধবার (১২ নভেম্বর )সকাল ১১টায় পুলিশের কয়েকটি ইউনিট এ মহড়ায় অংশ নেয়। গত সোমবার রাত থেকে এই অভিযান অব্যাহত রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মানের নেতৃত্বে পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক কৌশলগত মহড়া পরিচালনা করেন।
মহড়ার অংশ হিসেবে আমরাজুড়ী ফেরিঘাট, কেউন্দিয়া, উপজেলা শহরের উত্তর বাজার, দক্ষিণ বাজার, কাঠালিয়া জয়কুল, শিয়ালকাঠি চৌরাস্তা, তালুকদার হাট, নতুন বাজার, পাঙ্গাসিয়া, চিড়াপাড়া, গাজীরহুলা সহ প্রধান সড়কসংলগ্ন পয়েন্ট ও জনসমাগমস্থল গুলোতে মোটরসাইকেল টহল এবং ফোর্স মুভমেন্ট পরিচালিত হয়।
কাউখালী থানার ওসি সোলায়মান জানায়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপতৎপরতা, নৈরাজ্য বা সহিংসতার চেষ্টা না ঘটে, সে জন্য এই পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি বজায় রাখা হবে। এ পর্যন্ত ৫জনকে গ্রেফতার করা হয়েছে। কোন ধরনের নাশকতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৩৮   ১৩৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ