ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগর উপজেলার আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় শনিবার ১১ নভেম্বর গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, গ্রাহকদের সঞ্চয় হিসাবের খাতা, ঋণ সংক্রান্ত ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারণা. দূর্বৃত্তরা ব্যাংকের জানালার গ্রিল ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ব্যাংকের ভেতরে অবস্থানরত প্রহরী হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে বিষয়টি টের পান। তিনি দ্রুত বাইরে বেরিয়ে চিৎকার দিলে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেন ফায়ার সার্ভিসে। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাংকের ভেতরের কাঠের আসবাব, কম্পিউটার, ফাইলসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বলেন, “রাতের বেলা কে বা কারা জানালা ভেঙে আগুন দিয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এতে আমাদের বহু গুরুত্বপূর্ণ ফাইল ও গ্রাহকদের হিসাব বই পুড়ে গেছে। ব্যাংকের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।”তিনি আরও জানান, আগুন লাগার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:২৬   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ