ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাজিরপুরে মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর ২০২৫


নাজিরপুরে মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পিরোজপুর: নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রীরামাকাঠী মহাবিদ্যালয় গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় যুক্ত হওয়ার একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। এই কলেজ প্রতিষ্ঠার পর তাদের জন্য দরজা খুলেছে উচ্চশিক্ষার নতুন দিগন্ত। বিজ্ঞান বিভাগের ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার পরিবেশে পাঠগ্রহণ করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, নাজিরপুর প্রেসক্লাব সভাপতি, কে এম সাঈদ, দৈনিক আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার সিকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন মল্লিক, সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুল কবির রাসেল এবং বর্তমান আহ্বায়ক এইচ. এম. শামিম হাসান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, শ্রীরামাকাঠী মহাবিদ্যালয় ইতোমধ্যেই গ্রামীণ শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। নতুন বিজ্ঞান ভবন নির্মিত হলে স্থানীয় শিক্ষার্থীদের আর দূরে গিয়ে পড়াশোনা করতে হবে না তারা এখানেই আধুনিক ল্যাব ও মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

সভাপতির বক্তব্যে এস. এম. রোকনুজ্জামান বলেন, গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করাই ছিল আমাদের লক্ষ্য। বিজ্ঞান বিভাগের ভবন নির্মাণের মাধ্যমে সেই লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে এই কলেজকে আধুনিক শিক্ষার মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পোশাক পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানায়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পোশাক বিতরণের মধ্য দিয়ে শ্রীরামাকাঠী মহাবিদ্যালয়ে গ্রামীণ শিক্ষার অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হলো বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০২:১৬   ২৭৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ